নির্মল বিনোদন, ২ঘন্টার জন্য হাসাহাসি এবং মজা পাবার জন্যই শুধু এই মুভিগুলো।
Due Date
![]()
এই মুভিটা বেশ মজার। আমার প্রিয় দুজন অভিনেতা আছে এখানে। Peter একজন সফল কর্পোরেট লোক। বেশ গম্ভীর মানুষ সে। তার ওয়াইফ এর বাচ্চা হবে। তো এক কাজে যাওয়ার জন্য সে একদিন বিমানে করে রওনা দেয়। কিন্তু সেই বিমানে পরিচয় হয় আধপাগলা Ethan এর সাথে। যার পাগলামীর জন্য দুজনকেই সেই বিমান থেকে নামিয়ে দেয়া হয়। তারপর দুজনে একটি গাড়ি ভাড়া করে রওনা দেয় গন্তব্যে একসাথে। সেই পথে ঘটতে শুরু করে একেরপর এক অদ্ভূত এবং মজার ঘটনা। বেশ মজা পাবেন আশা করি মুভিটি দেখে।
Mediafire Links: part 1 part 2 part 3 part 4
Death at a Funeral
![]()
মৃত বাবাকে শেষ বিদায় জানাতে সন্তান এবং আত্মীয়রা সবাই এক হয়। কিন্তু সেই অনুষ্ঠানে শুরু থেকেই লাগে ঝামেলা। একজন ব্ল্যাকমেইলার এসে হাজির হয়। যার কাছে রয়েছে এমন কিছু তথ্য যাতে সেই পরিবারের মানসম্মান নিয়ে টানাটানি পড়ে যায়। পরিবারের সবাই মিলে সেই লোকটিকে নানাভাবে আটকাতে চেষ্টা করে। কিন্তু নানা মজার ঘটনার মাঝে দিয়েই তাদের সেই পরিকল্পনা চলতে থাকে। খুব মজার পাবেন মুভিটি দেখে।
Torrent download link
There’s Something About Mary
![]()
এই মুভিটি আমার বেশ প্রিয়। বেশ মজা পাই মুভিটি দেখতে বসলে। সেই কলেজ জীবন থেকেই Ted, Mary কে পছন্দ করে আসছিলো। কোন এক কারণে কলেজ জীবনে আর তাদের মিলন হয়না। দূরে সরে যায় সবাই। কিন্তু অনেকদিন পর প্রতিষ্ঠিত হবার পরেও Ted ভুলতে পারে না Mary কে। তাই Healy নামের একজন লোককে Mary এর খোজ নিতে পাঠায়। কিন্তু এই Healy ও প্রথম দেখায় Maryকে পছন্দ করে ফেলে। লেগে যায় দুজনের মাঝে মারামারি। সুযোগ দেখে হাজির হয় আরো কিছু মানুষ। বেশ মজা পাবেন মুভিটি দেখে।
Password: mediafire4u.com
Mediafire Links: part 1 part 2 part 3
Planes, Trains & Automobiles
![]()
এই মুভিটি ক্লাসিক কমেডি মুভির মাঝে পড়ে। এই মুভির থিমটি নিয়ে পরে এবং এখনো অনেক মুভি নির্মিত হচ্ছে। বড়দিন উপলক্ষে Neal বাসায় সবার কাছে যাওয়ার জন্য এয়ারপোর্টে আসে। কিন্তু এসে দেখে বিমান চলাচল বন্ধ হয়ে আছে। পরিচয় হয় খুব মজার এবং আধপাগলা চরিত্রের মানুষ Del এর সাথে। যার কোন কাজ আবার মজার সব ঝামেলা ছাড়া শেষ হয়না। দুজন মিলে রওনা দেয় অন্য পথে বাসার উদ্দেশ্যে যাবার জন্য। নানা মজার ঘটনা ঘটতে শুরু করে তাদের সেই পথে। অবশ্যই দেখবেন।
Mediafire Links: part 1 part 2
Grown Ups
![]()
পাচজন খুব ঘনিষ্ঠ বন্ধু Reunion করতে পরিবারসহ খুব সুন্দর জায়গায় আসে। এখানে এসে তারা ভুলে যেতে থাকে যে তারা বড় হয়ে গেছে। সবাই মিলে নিজের অতীতে ফিরে যায় এবং নানা হাস্যরকম কান্ড করতে থাকে। তাদের পরিবারের সবাইও একসময় তাদের সাথে জড়িয়ে যায় এবং সবাই মিলে একসাথে জীবন উপভোগ করতে থাকে। বেশ মজার মুভি। ভালোই লাগবে।
Torrent download link
Tropic Thunder
![]()
এই মুভিটা বেশ মজার। ক্যারিয়ার পড়ন্ত একজন অভিনেতা। নিজের ক্যারিয়ারকে ভালো করার জন্য সে দলবল নিয়ে এক দূর্গম জায়গায় একটি দূর্ধর্ষ যুদ্ধের মুভির শুটিং করতে যায়। সেখানে যাওয়ার পর পতারা শুটিংও শুরু করে দেয়। কিন্তু প্রথমে বুঝতে না পারলেও পরে দেখে তারা সবাই সেই জায়গায় আসল যুদ্ধেই জড়িয়ে পড়েছে স্হানীয় বিদ্রোহী দলের সাথে। আসল গুলি এবং বোমা ছুড়া হচ্ছে তাদের দিকে !!! মুভিটা না দেখা থাকলে দেখে ফেলুন। অনেক মজার। বেশ ভালো লাগবে।
Torrent download link
Harold & Kumar Go to White Castle
![]()
Harold এবং Kumar দুজন খুব ভালো বন্ধু। একসাথেই থাকে তারা। Harold একটি চাকরী করে এবং নিজের জীবন নিয়ে সে বেশ সিরিয়াস। অপরদিকে Kumar এর অবস্হা একেবারে যাচ্ছেতাই। কোন বিষয়েই সে সিরিয়াস হয়না। তো একদিন রাতে অনেকটা ঝোকের বশে দুজনে কোন চিন্তা না করেই বিখ্যাত একটি দোকানের বার্গার খেতে গাড়ি করে রওনা দেয়। কে জানতো ১ঘন্টার সেই কাজ শেষ হতে সারারাত লাগবে এবং এত গ্যান্জাম লাগবে সেই রাতে?? মজার সব ঘটনা ঘটতে থাকে সেদিন।
Password: mediafire4u.com
Mediafire Links: part 1 part 2
Hitch
![]()
হিন্দী ‘পার্টনার’ মুভিটার কথা মনে আছে না?? সেই মুভিটা এই মুভি থেকে নকল করেই বানিয়েছিলো। এই মুভিতে আমার প্রিয় ২জন অভিনেতা আছে। সেই একই কাহিনী। Alex এর কাজের উপাধি হলো ‘Date doctor’। মানুষের প্রেমকে সে জোড়া লাগিয়ে দেয়। তো একদিন বোকাসোকা Albert এর অসম্ভব প্রেমকে সফল করার মিশনে নামে। নানা মজার ঘটনায় মুভিটির এগিয়ে চলা। বেশ মজার। না দেখা হলে দেখে ফেলুন।
Torrent download link
Horrible Bosses
![]()
এটিকে বেশ মজার মুভিই বলতে হবে। অনেক মজা পেয়েছি এই মুভিটি দেখে। বেশ তারকাবহুল মুভি ছিলো এটি। তিনজন মধ্যবয়স্ক ভাল বন্ধু তিন জায়গায় চাকরী করে। কিন্তু এক জায়গায় তিনজনের মিল আছে। তিনজনের বসই দারুন বজ্জাত এবং অফিসে জ্বালিয়ে মারে। বিরক্ত হয়ে তিন বন্ধু মিলে বসদের খুন করে ফেলার সিন্ধান্ত নেয়। তারপরই নানা মজার ঘটনায় মুভিটি এগিয়ে যেতে থাকে। মজাই পাবেন দেখতে।
Password: mediafiremoviez.com
Mediafire Links: part 1 part 2 part 3
The Longest Yard
![]()
Paul একজন সাবেক বিখ্যাত রাগবী খেলোয়াড়। এক ঘটনার কারণে তাকে জেলে বন্দী হতে হয়। সেখানে জেলারের কথায় সে বাধ্য হয় জেলের বন্দীদের রাগবী শেখাতে। যারা খেলবে জেলের গার্ডদের বিপক্ষে। প্রথমে রাজী না হলেও পরে সে এটি উপভোগ করতে থাকে এবং সিরিয়াসলি আসামীদের নিয়ে রাগবী খেলার প্র্যাকটিস করতে থাকে। কিন্তু এরপর জেলারের বেইমানী, জেলে নিজের ঘনিষ্ঠ বন্ধুর হত্যা এবং নানা বাধার মধ্যে সে পড়তে থাকে। কিন্তু মনে বল রেখে Paul ও জেলের বন্দীরা এর জবাব খেলার মাঠে দেবার জন্য প্র্যাকটিস চালিয়ে যেতে থাকে। অবশেষে আসে সেই জবাব দেবার দিন।
Torrent download link
I Love You, Man
![]()
এই মুভিটি মুলত বন্ধুত্ব নিয়ে। Peter একজন প্রাপ্তবয়স্ক লোক। তার বিয়ে ঠিক হয়ে আছে। কয়েকদিন পরই তার বিয়ে। কিন্তু তার জীবনে একটি দু:খ তার কোন ভালো বন্ধু নেই এখন পর্যন্ত। এটি নিয়ে তার হবু বউ মাঝে মাঝে আফসোস করে এবং অন্যরা মজা করে। তো একজন বন্ধুর খোজ করতে করতে একদিন তার সাথে পরিচয় হয় Sydney এর সাথে। সবসময় নিজে হাসিখুশি থাকে এবং আশেপাশের সবাইকে হাসিখুশি রাখার মতো এই লোক Sydney। তাদের দুজনের মাঝে খুব ভালো বন্ধুত্বও গড়ে উঠে। কিন্তু ভুল বোঝাবুঝির কারণে বিচ্ছেদও দেখা যায়। বেশ ভালো এবং মজার মুভি। ভালোই লাগবে।
Mediafire Links: part 1 part 2 part 3 part 4 part 5
Grandma’s Boy
![]()
৩৫ বছর বয়স্ক লোক Alex। কাজ করে বেশ নামকরা একটি ভিডিও গেম নির্মাণ কোম্পানীতে। একদিন হঠাৎ করে খেয়াল করে তার থাকার জায়গা নেই। বাধ্য হয়ে লজ্জার মাথা খেয়ে এবং সবার হাসাহাসির মাঝে সে তার দাদীর বাসায় থাকতে উঠে কয়েকদিনের জন্য। তার অফিসে আছে বেশ কয়েকজন আধপাগলা বন্ধু এবং একদিন সেই অফিসে আসে একজন নতুন মেয়ে। তারপরই নানা মজার ঘটনার মাঝে মুভিটি এগিয়ে যেতে থাকে। বেশ মজার মুভি।
Torrent download link
Date Night
![]()
এই মুভিটিও বেশ মজার। ভালোই লাগবে দেখতে বসলে আশা করি। এক দম্পতির গল্প। ছেলেমেয়ে নিয়ে তাদের সংসার। কিন্তু তাদের জীবনটা কেন জানি একঘেয়ে মনে হতে থাকে তাদের কাছে। একদিন রাতে তারা Date এ বের হয়ে একটি রেস্টুরেন্টে যায়। সেই একরাত তাদের জীবনটাই পাল্টে দেয়। অদ্ভূত ও মজার ঘটনায় ভরপুর সেই রাত। জীবনে আগে যা ভাবেনি এরকম অনেক কাজ করতে হয় তাদের সেই রাতে। এক মজার অভিযানে নামে তারা।
Torrent download link
The Proposal
![]()
Andrew একটি অফিসে কাজ করে। তার সেই অফিসের বদমেজাজী এবং জাদরেল বস হলো Margaret। অফিসের সবাই এই মহিলার ভয়ে অস্হির। তো একদিন জানা যায় Margaret এর ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। তাকে কানাডায় ফিরে যেতে হবে। ইচ্ছে না থাকাও সত্ত্বেও Andrew তার অপছন্দের সেই বসকে সাহায্য করতে আসে। দুজন মিলে Andrew এর বাসায় বেড়াতে যায়। তারপরই নানা হাস্যরসের মাঝে মুভিটি এগিয়ে যেতে থাকে। ভালোই লাগবে।
Torrent download link
What Happens in Vegas
![]()
Joy এবং Jack একদিন ভেগাসে বেড়াতে আসে। সেখানেই দুজনের পরিচয়। নানা ঘটনার মাঝে দেখা যায় দুজন বিশাল অংকের টাকা লটারীতে জিতে নিয়েছে। কিন্তু এখানে লাগে বিপত্তি। কারণ সেই টাকা তুলতে হলে তাদের দম্পতি হিসেবে কয়েকদিন একসাথে থাকতে হবে। এদিকে দুজন দুজনকে একেবারেই এখন আর দেখতে পারেনা। বিন্তু টাকা বলে কথা। বাধ্য হয়েই তারা দম্পতির অভিনয় করে যেতে থাকে। মজার মুভি।
Password: mastimart.com
Mediafire Links: part 1 part 2 part 3
Sweet Home Alabama
![]()
এই মুভিটি আমার প্রিয় একটি মুভির মাঝে একটি। Melanie শহরে থাকে। কর্মজীবনে নিজের চেষ্টায় সে বেশ সফল অবস্হানে আছে এখন। একজন খুব বড়লোকের সাথে তার বিয়ে ঠিক হয়ে আছে। তো একদিন সে তার গ্রামের বাইর দিকে রওনা দেয় তার অনেক আগের করা বিয়েটি ভেঙ্গে সেখান থেকে ডিভোর্স নেয়ার জন্য। কিন্তু তার সেই স্বামী তাকে ডিভোর্স দিতেই রাজি না। তাকে রাজি করানোর জন্য নানা টেকনিক খাটাতে থাকে। বেশ মজার সিম্পল একটি মুভি। ভালো লাগতে পারে।
Torrent download link
She’s Out of My League
![]()
Kirk একজন তরুণ ছেলে। কাজ করে একটি বিমানবন্দরে। তার কিছু পাগল বন্ধুও তার সাথে কাজ করে। প্রেমিকা হারিয়ে সে বেশ বিধ্বস্ত অবস্হায় আছে এখন। একদিন হঠাৎ করে পরিচয় হয় Molly নামের একটি মেয়ের সাথে। একসময় তারা প্রেমে পড়ে। কিন্তু সমস্যা হলো কেউ এমনকি নিজের বাবা-ভাইরাও বিশ্বাস করতে চায় না এই মেয়েটি Kirk এর মতো সাধারণ ছেলের প্রেমিকা। কেউই না। Kirk নিজেরও মাঝে মাঝে বিশ্বাস হয়না। বাকিটুকু দেখুন। বেশ মজার। ভালোই লাগবে।
Password: 300mbfilms.com
Mediafire Links: part 1 part 2 part 3
Superbad
![]()
এই মুভিটা আমার অনেক প্রিয়। অনেকবার দেখে ফেলেছি। তিনজন কলেজ পড়ুয়া বন্ধুকে নিয়ে এই মুভি। সবার বয়স ১৮ এর নিচে। তো একদিন একটি পার্টিতে তাদের দাওয়াত পড়ে। তারা কথা দেয় যেভাবেই হোক সেই পার্টিতে তারা ড্রিংকস নিয়ে হাজির হবে। কাজটি করতে পারলেও অনেক মেয়েও তাদের পছন্দ করবে এই আশায়। কিন্তু যখন তারা সেই অভিযানে নানা ফন্দি করে বের হয় তখন দেখে এতো একেবারেই অসম্ভব কাজ!! নানা হাস্যকর ঘটনা ঘটতে থাকে তাদের সেই অভিযানে। কোনভাবেই খালি হাতে ফেরা যাবেনা।
Torrent download link
Wild Hogs
![]()
এই মুভিটিও কিন্তু বেশ মজার। চারজন মধ্যবয়স্ক লোক। একে অপরের খুব ভালো বন্ধু তারা। সবার মাঝেই কিছুটা পাগলামীর লক্ষণ আছে। যাইহোক শহুরে জীবনে তারা হাফিয়ে যায় একসময়। কিছুটা মুক্তির স্বাদ নিতে তারা একদিন বাইক নিয়ে রাস্তায় অনেক দূরে অভিযানে নেমে পড়ে। কিন্তু পথে ঘটতে থাকে একের পর এক বিপত্তি এবং মজার ঘটনা। সেখানেও নাই তাদের জন্য শান্তি। বেশ হাসির মুভি। দেখতে পারেন। ভালোই লাগবে।
Password: filmmediafire.tk
Mediafire Links: part 1 part 2 part 3 part 4
Accepted
![]()
Gaines এর ফাইনাল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষার রেজাল্ট খুব খারাপ হয়েছে। এতই খারাপ যে ভালো কোন জায়গায় পড়ার সুযোগ পাবে নাকি সন্দেহ। বাবা-মার মনও খুব খারাপ। তাই সে বাসার সবাইকে খুশি করার জন্য কিছু বন্ধুকে নিয়ে একটি নকল ভার্সিটির ওয়েবসাইট বানিয়ে নিজেকে ভর্তি করিয়ে বাবা-মাকে দেখায়। কিন্তু সমস্যার শুরু হয় যখন বাবা-মা তার সাথে সেই ভার্সিটিতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বাধ্য হয়ে বন্ধুদের সাথে মিলে নকল একটি ভার্সিটি বানিয়ে ফেলে। কিন্তু সেখানে গিয়ে দেখে তার মতো হাজার হাজার স্টুডেন্ট সেখানে পড়তে চলে এসেছে!!! এরপর শুরু নানা মজার ঘটনা। এর মাঝেই মুভিটি এগিয়ে যেতে থাকে। বেশ মজার মুভি। মজা পাবেন।
Torrent download link
The Hangover
![]()
অতি কমন ও ক্লাসিক এবং সবার দেখে ফেলা এই মুভিটা না রাখলে কি হয়?? না রাখলে কমেডি মুভির লিস্টটা কেমন জানি লাগে!! সবার দেখা শেষ। তাই আর লিংক দিলাম না।
**এটা কোন সেরা কমেডি মুভির তালিকা না। শুধুই ২০টি কমেডি মুভির তালিকা।
**অনেক অনেক মুভির নাম বাদ গেছে। কিন্তু লেখার সময় এই কয়েকটির নামই মনে এসেছে এবং ২০টি দিবো ভেবেছিলাম বলে এগুলোই দিয়েছি আপাতত।
**টাইমপাস মুভি হিসেবেও চালাতে পারেন এগুলো। কিন্তু দেখতে কিন্তু খারাপ লাগবে না। বেশ ভালো এবং মজার সময় কাটাবেন এগুলো দেখতে বসলে আশা করি
.
.
.
